দেশনিউজ২৪ ডটকমঃ বিজিবি সদস্যরা সোমবার ভোর রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের একটি আম বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ হাজার ২২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। এসময় বিজিবি সদস্যরা কোন চোরাচালানীকে গ্রেপতার করতে পারেনি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি বিশেষ টহল দল ভোর রাত সাড়ে তিনটার দিকে কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের একটি আম বাগান থেকে কয়েকটি বস্তায় ভর্তি ১২২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা।
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু বাছির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। যে কারনে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
