দেশনিউজ২৪ ডটকমঃ ডেসটিনি গ্রুপ ও বৈশাখী মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এরা তাদের আয়কর বিররনীতে সঠিক তথ্য না দেয়ায় তাদের বিরুদ্ধে আদালত এ আদেশ দেয়।
সোমবার দুপুর ঢাকার মুখ্য মহানগর হাকিম সাইফুর রহমান তাদের বিরুদ্ধে এ আদেশ দেন। এ মামলার অপর দুই আসামি হলেন বৈশাখী মিডিয়া লিমিটেডের পরিচালক ইরফান আহমেদ ও সৈয়দ সাজ্জাদ হোসেন।
সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ব্যবসায়ী ও ডেসটিনির শেয়ার হোল্ডার এমএনএইচ বুলু এ মামলা করেন।
মামলার এজাহার বলা হয়েছে ২০০৯ সালের ২৯ জুন আসামিরা জাল ষ্ট্যাম্প ব্যবহার করে জয়েন্ট স্টক কোম্পানিতে ফান্ড জমা দিয়ে তাদের কোম্পানির শেয়ার হোল্ডার বাদীর (বুলু) ৬৪ হাজার টাকার শেয়ার জালিয়াতি করে ডেসটিনি ২০০০ এর নামে হস্তান্তর করে।
বুলু মামলায় অভিযোগ করেন, তিনি বৈশাখী মিডিয়া লিমিটেডের ৬৪ হাজার শেয়ারের মালিক। শর্তসাপক্ষে ওই শেয়ারগুলো হস্তান্তরের জন্যে বাদীর সঙ্গে ডেসটিনি ২০০০ লিমিটেড চুক্তি হয়।
কিন্তু চুক্তি অনুযায়ী ডেসটিনি ২০০০ লিমিটেড বাদীকে ব্যাংক ঋণ থেকে দায়মুক্ত না করায় ওই চুক্তি বাদী বাতিল করেন।
এছাড়া বাদী শেয়ার হস্তান্তরের ব্যাপারে আসামীদের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন বলে মামলায় উল্লেখ করেছেন।
আদালত বুলুর পক্ষে শুনানীতে অংশ নেন ব্যারিষ্টার তানজীব উল আলম ও তাপস দত্ত।
