21 May 2013 , Tuesday
Bangla Font Download
সংবাদ শিরোনামঃ

You Are Here: Home » আইন ও অপরাধ » সাতক্ষীরায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার একজনের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান

দেশনিউজ২৪ ডটকমঃ সাতক্ষীরায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা বৃহস্পতিবার পৃথক অভিযানে গাজা ও হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এদের একজনকে ৬ মাসের বিনাশ্রম কারদন্ড দিয়েছে  ভ্রাম্যমান আদালত।

পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক কাজী হারুনের নেতৃত্বে কর্মকর্তারা দুপুরে সদর হাসপাতাল মোড়ের যাত্রী ছাউনি থেকে তরিকুল ইসলাম বাবু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে সদর উপজেলার বাশদহ গ্রামের নজরুল ইসলাম গাজীর পুত্র। তার  কাছ থেকে ১কেজি গাজা উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌসির ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়।

এদিকে অপর এক অভিযানে পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের  মৃত আফসার আলী গাজীর  পুত্র রাজু হোসেনকে কদমতলা বাজার থেকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এঘটনায় এএসআই জাকির হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছে।

Use Facebook to Comment on this Post

Leave a Reply

প্রকাশক : রোকেয়া চৌধুরী বেবী, সম্পাদক : মনিরুল ইসলাম, যোগাযোগ : ২৭৮, পশ্চিম রামপুরা, ডিআইটি রোড, ঢাকা-১২১৯, মেইল : monirjjd@yahoo.com, Mob.01819067529,

Site Hosted By: WWW.LOCALiT.COM.BD