22 May 2013 , Wednesday
Bangla Font Download
সংবাদ শিরোনামঃ

You Are Here: Home » সর্বশেষ সংবাদ » সাতক্ষীরায় বেসিক ব্যাংকের ৫০ তম শাখার উদ্বোধন

দেশনিউজ২৪ ডটকমঃ ব্যাংকিং সেবা অধিক সংখ্যক মানুষের দোরগোড়ায় পৌঁছা দেয়ার লক্ষ্যে রবিবার সাতক্ষীরায় বেসিক ব্যাংক লিমিটেডের ৫০ তম শাখার উদ্বোধন করা হয়েছে। শহরের হাটের মোড় এলাকায় ঠিকান হোটেলের কাছে সাতক্ষীরা- কালিগঞ্জ মহা সড়কের পাশে  ব্যাংকের এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসিক ব্যাংক লিঃ এর চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মনজুর মোর্শেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.বি.এম মোস্তাকিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম, শওকত হোসেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শেখ মহসিন আলী প্রমুখ। এসময় বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপকবৃন্দ, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডে বেসিক ব্যাংক সক্রিয় ভূমিকা রাখছে। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সম্পূর্ণ অনলাইন সিস্টেমে এই ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম চলবে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন এই ব্যাংক সেই স্বপ্ন বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করবে। তিনি বলেন, দেশের শিল্পায়ণকে প্রসারিত করার লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে এ ব্যাংকের অগ্রযাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যে গ্রাহকদের চাহিদা পূরুণে সফলতার সাথে বেসিক  ব্যাংক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রধান অতিথি  আরও বলেন, সব ধরনের নিয়ম নীতি মেনে, যাচাই বাছাই করে বেসিক ব্যাংকের সব ধরনের ঋন প্রদান করা হয়। ফলে এ ব্যাংকের খেলাপী ঋনের পরিমান খুবই কম। ব্যাংকের কৃষিঋন বিতরণ ও এসএসমই খাতের অগ্রগতি খুবই সন্তোষ জনক উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে মহিলা উদ্যোক্তাদের উৎসাহিত করতে এসএমই খাতে ঋন দেয়া হচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম বলেন, বেসিক ব্যাংক শতভাগ রাষ্ট্র মালিকানাধীন হওয়ায় গ্রাহকগণ আমানত রাখার ক্ষেত্রে এ ব্যাংখকে অধিক নিরাপদ মনে করেন। ফলে দিন দিন ব্যাংকের আমানত বাড়ছে। তিনি বলেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকটি বেসরকারি ফ্লেবার নিয়ে প্রতিযোগিতার ভিত্তিতে  গ্রাহক সেবা ও ব্যাংকিং কার্য়ক্রম চারিয়ে যাচ্ছে। সরকারি ব্যাংকের  মধ্যে বেসিক ব্যাংকই সম্পূর্ন অনলাইন সুবিধা নিয়ে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে।

Use Facebook to Comment on this Post

Leave a Reply

প্রকাশক : রোকেয়া চৌধুরী বেবী, সম্পাদক : মনিরুল ইসলাম, যোগাযোগ : ২৭৮, পশ্চিম রামপুরা, ডিআইটি রোড, ঢাকা-১২১৯, মেইল : monirjjd@yahoo.com, Mob.01819067529,

Site Hosted By: WWW.LOCALiT.COM.BD