দেশনিউজ২৪ ডটকমঃ সড়ক দুর্ঘটনা হ্রাস উপলক্ষে এক সেমিনার ও প্রশিক্ষন কর্মশালা শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত এই সেমিনারে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মুহম্মাদ আনোয়ার হোসেন।
সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হামিম হাসানের সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর মেয়র মোঃ আব্দুল জলিল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, যুগান্তরের সুভাষ চৌধুরী, সমকালের এম কামরুজ্জামান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আসাদুল হক, ট্রাফিক পরিদর্শক শামসুল আলম, বিআরটিএ সহকারি পরিচালক (ইঞ্জিনিয়র), মোঃ সানাউল হক ও মোটরযান পরিদর্শক মোঃ মাহতাব উদ্দিন প্রমুখ।
প্রধান অথিতি জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনা রোধে সড়ক আইন মেনে চলা জরুরী। একই সাথে চালককে অনেক বেশী সতর্ক থাকতে হবে। গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোন ব্যবহার বন্ধ রেখে গন্তব্যস্থলে যাওয়ার জন্য স্থির মনোযোগ থাকাটাও প্রয়োজন। এছাড়া সড়ক প্রশস্তকরন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং চালকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।
সেমিনারে বক্তরা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে গাড়ীর চালকদের অবশ্যই ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। যত্রতত্র গাড়ি দাড় করিয়ে যাত্রী তোলার জন্য সময় নষ্ট করা যাবে না। রাস্তায় বের হওয়ার আগেই গাড়ির ফিটনেছ পরীক্ষা করতে হবে। সর্বোপরি চালকদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অনুমোদিত লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করতে হবে। ভাড়া নিতে গিয়ে যাত্রীদের সঙ্গে অহেতুক বিরোধ করা চলবে না। মালিকপক্ষ তাদের উপার্জন বাড়াতে চালক ও সুপারভাইজারদের উপর অহেতুক চাপ সৃষ্টি না করে গাড়ির প্রয়োজনীয় যন্ত্রাংশ সময়মত সরবরাহ করার উপর গুরুত্ব দেন বক্তারা। তারা চালকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সেমিনারে স্কুলের ছাত্র ছাত্রী, বাস চালক, শ্রমিক নেতা, যাত্রী ছাড়াও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
