19 May 2013 , Sunday
Bangla Font Download
সংবাদ শিরোনামঃ

You Are Here: Home » সর্বশেষ সংবাদ » কলারোয়ায় শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেল শিশু পার্থ

দেশনিউজ২৪ ডটকমঃ সকলকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেল সবার আদরের ছোট্ট শিশু তপজিত কুমার পাল পার্থ(৬)। হৃদয় বিদারক ব্যাথাতুর এ ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ২টার দিকে কলারোয়া পৌর সভার মির্জাপুর গ্রামে। শোকাহত পরিবারের সদস্যরা জানান, শ্রীপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র মির্জাপুর গ্রামের অসীম কুমার পাল (বটু) ও শিলা রাণী পালের ছোট পুত্র পার্থ স্কুল থেকে ফিরে একমাত্র বড় ভাই অভিষেক পালের সাথে দুপুর পৌনে ২টার দিকে পার্শ্ববর্তী পুকুরে স্নান করতে যায়। কিছুক্ষণ পর অভিষেকসহ অন্যরা পার্থকে পানিতে না দেখে দৌড়ে বাড়ি ফিরে তাকে খুঁজতে থাকে। বাড়িতে না পেয়ে তার দাদু খোকন পাল ছুটে যান সেই পুকুরে। সেখানে তার স্যানডেল পড়ে থাকতে দেখে বুঝতে পারেন সে বাড়ি ফেরেনি। পাগল পারা হয়ে সেই পুকুর হাতড়িয়ে কোমর পানির মধ্যে খুঁজে পান আদরের ধন পার্থকে। ততক্ষণে সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। নিথর দেহটি উপরে তুলে শত চেষ্টা করেও আর সাড়া মেলেনি। হাসপাতালে ডাক্তারের কাছে নেয়া হলে তারা বলেন পানিতে ডুব দেয়ার সাথে সাথে তার হার্ট ফেল করেছে। আর সে কারণে তার পেটে কোন পানি পাওয়া যায়নি। ছোট্ট সোনামনির এভাবে চলে যাওয়ার কথা ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। হিন্দু-মুসলিম সব মানুষের ঢল নামে নিথর দেহটি এক নজর দেখার জন্য। এরপর সন্ধ্যায় তাকে নেয়া হয় কয়লা ঘোষপাড়া শ্মশ্মানে। সেখানে তার সমাধি দেয়া হয়। আর বাড়িতে আকাশ বাতাস ভারি করে কান্নায় ভেঙ্গে পড়েন বাবা-মা, ভাইসহ স্বজনরা।

Use Facebook to Comment on this Post

Leave a Reply

প্রকাশক : রোকেয়া চৌধুরী বেবী, সম্পাদক : মনিরুল ইসলাম, যোগাযোগ : ২৭৮, পশ্চিম রামপুরা, ডিআইটি রোড, ঢাকা-১২১৯, মেইল : monirjjd@yahoo.com, Mob.01819067529,

Site Hosted By: WWW.LOCALiT.COM.BD