দেশনিউজ২৪ ডটকমঃ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সাতক্ষীরায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর সহযোগিতায় রোববার সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার ৭ শতাধিক ছাত্র ছাত্রীকে সনদ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সিভিল সার্জন ডা: শরীফ জাহাঙ্গির আতিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রথম আলোর সাতক্ষীরার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ সুকুমার দাশ, ন্যাপ নেতা কাজী সাঈদুর রহমান, কৃতী ছাত্রী হুমায়রা শারমিন, আরমান ইসলাম প্রমূখ।
পরে জাতীয় ও স্থানীয় শিল্পিদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র উদ্যোগের মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশন। অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অবিভাবকসহ সাতক্ষীরা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
