দেশনিউজ২৪ ডটকমঃ সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন সময়ে ৩৮ বিজিবি’র অভিযানে উদ্ধারকৃত ২০ হাজার বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাজা ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পৌরসাভা চত্বরে বুলডোজার দিয়ে ও আগুনে পুড়িয়ে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাঃ আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ সুপার আসাদুজ্জামান, বিজিবি ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সামি উন নবী চৌধুরী, পৌর মেয়র এম, এ জলিল প্রমুখ।
