22 May 2013 , Wednesday
Bangla Font Download
সংবাদ শিরোনামঃ

You Are Here: Home » খেলাধূলা, সর্বশেষ সংবাদ » গেইল-নারিনে টি-২০ শিরোপা ক্যারিবীয়দের

দেশনিউজ২৪ ডটকমঃ উপেক্ষিত ক্রিস গেইল দলে ফিরে তার প্রভিতার ঝলক একের পর এক দেখিয়ে চলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ তার ব্যাটে চড়ে ওয়েস্ট ইন্ডিজ পার হয়।

দ্বিতীয় ও শেষ ম্যাচেও গেইলের ব্যাটে ভর করে ৬১ রানের বড় জয়ে সিরিজ জিতে নিয়েছে। নিরপেক্ষ ভেন্যু ফ্লোরিডায় টস জিতে ক্যারিবীয়রা ৫ উইকেটে ১৭৭ রান করে। গেইল ৩৯ বলে ৫৩ রান করেন। এতে তিনি ৩ বাউন্ডারি ও ৪টি ছক্কা হাকান। এছাড়া দলের পক্ষে জনসন চার্লস ৩৬ ও ডুয়েন ব্রাভো অপরাজিত ৩৫ রান করেন।

কিউইদের পক্ষে নাথান ম্যাককুলাম নেন দুটি উইকেট। এছাড়া ব্রাসওয়েল, সাউদি ও বব নিকাল প্রত্যেকে একটি করে উইকেট পান।

জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড সুনিল নারিনের ঘূর্ণিজাদুতে ৬ বল হাতে রেখে মাত্র ১১৬ রানে গুটিয়ে গেলে বড় পরাজয়ে সিরিজ হাতছাড়া হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান আসে ড্যানিয়েল ফিনের ব্যাট থেকে। এছাড়া বোলার ব্রাসওয়েল করেন ২০ রান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সুনিল নারিন ১২ রানে নেন ৪ উইকেট। এছাড়া স্যামুয়েলস ও ব্রাভো ২টি করে এবং স্যামুয়েল বাদরি একটি উইকেট তুলে নেন।

ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন। আর সিরিজ সেরা হয়েছেন একই দলের ক্রিস গেইল।

Use Facebook to Comment on this Post

Leave a Reply

প্রকাশক : রোকেয়া চৌধুরী বেবী, সম্পাদক : মনিরুল ইসলাম, যোগাযোগ : ২৭৮, পশ্চিম রামপুরা, ডিআইটি রোড, ঢাকা-১২১৯, মেইল : monirjjd@yahoo.com, Mob.01819067529,

Site Hosted By: WWW.LOCALiT.COM.BD