দেশনিউজ২৪ ডটকমঃ সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ধুমঘাট গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম আক্কাস আলী (৪৮)। সে শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের মৃত হাজিরউদ্দীন গাজির ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর-ইলী জানান, শনিবার থেকে তাকে খুঁজে পাচ্ছিল না তার বাড়ির লোকজন। রোববার সন্ধ্যায় একটি পুকুরে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
তার ডান পাজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের সময় তার শরীরে কোনো পোশাক ছিল না বলে ওসি জানান।&
এঘটনায় নিহতের স্ত্রী হালিমা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা কোনো ক্লু উদ্ধার করতে পারেনি।
