দেশনিউজ২৪ ডটকমঃ প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিজবুর রহমান ক্ষমতায় এসে দেশের বেসরকারী রেজিষ্ট্রার্ড প্রাথমিক শিক্ষাকে জাতীয় করন করেছিলেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এবার ক্ষমতায় এসে বেসরকারী রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন করেছেন। তিনি আরো বলেন, ২০১৩ সালের মধ্যে দেশকে নিরক্ষর মুক্ত করা হবে । বিগত ৪০ বছরে এ ধরনের পদক্ষেপ এর আগে কেউ নেয়নি।
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন রওজা শরিফ ময়দানে শতভাগ ভর্তি ,ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক উদ্বুদ্ধকরন বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এ সময় অন্যদেও মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান এমপি, জেলা পরিষদ প্রশাসক মুনছুর আহমেদ, প্রাথমিক ও গনশিক্ষা বিভাগের যুগ্ন সচিক আব্দুল হান্নান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরম্নল ইসলাম প্রমুখ ।
মন্ত্রী পরে বিকাল ৩ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক উদ্বুদ্ধকরন বিষয়ক আরো একটি মতবিনিময় সভায় মিলিত হন।
